গতকাল তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ‘আমরা বিক্রি করব না। আমরা টেলিটককে আপগ্রেড করব। প্রতিযোগিতার এ বাজারে টেলিটকের উপস্থিতি প্রয়োজন।’
সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর বাংলা লিংকের মূল কোম্পানি ভিওন সরকারকে চিঠি লিখে রাষ্ট্রায়ত্ত দুটি কোম্পানি টেলিটক ও বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বে আসার আগ্রহ প্রকাশ করে। সেখানে মোবাইল অপারেটর টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার প্রস্তাব দেয়া হয়। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কিনে নেয়ার বা বিনিয়োগের আগ্রহ দেখায় ভিওন।










