পঞ্চগড়ে ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে সম্প্রতি কম্বল বিতরণ করা হয়েছে। আটোয়ারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকার্স ক্লাবের রংপুর বিভাগের সহসভাপতি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় ব্যবস্থাপক বাবর আলী। এ সময় ব্যাংকটির ঠাকুরগাঁও জোনাল ম্যানেজার জিয়াউদ্দিন আকবর, পঞ্চগড় জোনাল ম্যানেজার মো. তৌহিদুল কবীর, মির্জাপুর শাখার ম্যানেজার আবু জাফর মো. সালামসহ কয়েকটি ব্যাংকের স্থানীয় শাখার ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড়ে ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে সম্প্রতি কম্বল বিতরণ করা হয়েছে।
পঞ্চগড়ে ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে সম্প্রতি কম্বল বিতরণ করা হয়েছে।










