রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বণিক বার্তাকে জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ৪৬ মিনিটে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা।

এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।