ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি ও নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে পুলিশ। শনিবার রাতে সদর থানা পুলিশ এসব পণ্য জব্দ করে। স্থানীয়রা জানান, কুরিয়ার সার্ভিসে বুকিং করা মালপত্রের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গাসহ বিভিন্ন ওষুধ ছিল। সন্দেহের ভিত্তিতে খবর দেয়া হলে পুলিশ গিয়ে এসব পণ্য জব্দ করে থানায় নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) জব্দের খবর নিশ্চিত করেন।