রাজশাহীতে ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে মেলা উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আগামী ২৯ মে পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ৫০টি স্টলে কারু, হস্তশিল্প, কসমেটিকস, গার্মেন্ট, খাবার, খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।