টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলী (৩৬) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার পাঁচবিক্রমহাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আইয়ুব আলী নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। যাত্রাবাড়িতে পোস্তগোলা ব্রিজের দায়িত্বে থাকা এ সেনাসদস্য দুই মাসের ছুটিতে ছিলেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক আতাউর রহমান জানান, গতরাতে আইয়ুব আলী মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নিজ বাড়িতে নাটোরে যাচ্ছিলেন। পথে মহাসড়কের পাঁচবিক্রমহাটি এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আইয়ুব আলীর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ছুটিতে থাকা সেনাসদস্য সড়ক দুর্ঘটনায় নিহত