নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফকির অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার ডায়িং সেকশনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন নেভাতে গিয়ে ২৫ শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

নারায়ণগঞ্জ  ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, সকালে বিসিক শিল্পনগরীর ফকির অ্যাপারেলসের ডায়িং সেকশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন দেখতে পেয়ে কারখানা কর্মকর্তারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে বিসিক ফায়ার সার্ভিসকে খবর  দেয়া হয়।