দ্রুত মানবিক সহায়তা দেয়ার জন্য স্বেচ্ছাসেবীদের তালিকা গঠনের লক্ষ্যে বরগুনার তালতলীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১০টা-১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের পায়রা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর মাধ্যমে স্বেচ্ছাসেবকদের তালিকা গঠনের প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।