ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যবসায়ী মো. সালাম খান হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল মিয়া আশুগঞ্জের সোহাগপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি জামিনে এসে পলাতক রয়েছেন।