নরসিংদীর মনোহরদীতে মাদরাসা শিক্ষক আবুল কালাম (৩২) হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে থানা ঘেরাও করেছেন এলাকাবাসী। এ সময় তারা মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এর আগে গতকাল সকালে নিহতের বাড়ি হাফিজপুর থেকে মিছিল নিয়ে মনোহরদী থানায় আসেন এলাকাবাসী। পরে থানার সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। শুক্রবার দুপুরে প্রতিপক্ষের হামলায় আহত হন আবুল কালাম। রোববার ভোরে হাসপাতালে মারা যান তিনি।