নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে গেছে দুটি সুতার গুদামসহ একটি ঝুটের দোকান। রোববার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের কোতালিরচর এলাকার লুৎফর রহমান মার্কেটে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে হঠাৎ মার্কেটটির সুতার গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরো একটি সুতার গুদামসহ ঝুটের দোকানে।
অগ্নিকাণ্ড
নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে গেছে দুটি সুতার গুদামসহ একটি ঝুটের দোকান।
নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে গেছে দুটি সুতার গুদামসহ একটি ঝুটের দোকান।










