প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় ফিতা কেটে অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অ্যাডমিশন ফেস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড়, টিউশন ফিতে ১০ শতাংশ স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ প্রদান করা হচ্ছে। এ ছাড়া উপহার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় হুডি ও গ্র্যান্ড গিফট বক্স। এছাড়াও পুরো মাসজুড়ে অ্যাডমিশন ফেস্টে শিক্ষার্থীদের জন্য থাকবে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, অ্যাকাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং।










