গতকাল নির্বাচন কমিশন ভবনে গিয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসি সচিব আখতার আহমেদ।
সাক্ষাতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন মাইকেল মিলার। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ অব্যাহত রয়েছে। উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন—যার আওতায় রয়েছে ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪ হাজার ৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এসব নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে।’
বৈঠকে নির্বাচনের সময় কমিশনকে সর্বাত্মক সহায়তা দেয়ার জন্য রাষ্ট্রদূত মিলারকে কৃতজ্ঞতা জানান সিইসি এএমএম নাসির উদ্দিন।









