আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের শততম জন্মদিন আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বরেণ্য এ চিত্রশিল্পী। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। নড়াইলের কুড়িগ্রামে সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত এসএম সুলতান।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী বলেন, ‘এসএম সুলতানের জন্মদিন এ বছর বড় পরিসরে উদযাপনের কথা থাকলেও চলমান পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। শুধু কোরআন খতম ও সুলতানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।’










