হবিগঞ্জ সদর উপজেলার কাকুয়াকান্দি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কাকুয়াকান্দি বিলে মাছ ধরা নিয়ে কাকুয়াকান্দি গ্রামের মৃত বিলাল মিয়ার ছেলে বারিক মিয়া ও একই গ্রামের মৃত কিস্মত আলীর ছেলে মন্নান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।










