মুছাপুর রেগুলেটর ভেঙে ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুরে কাটাখালী নদীতে প্রায় ১০০ ফুট সড়ক বিলীন হয়ে গেছে। এতে অন্তত পাঁচ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সড়কটি সংস্কারের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। মাতুভূঞা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যক্তি ও ভুক্তভোগীরা অংশ নেন। আগামী ১৫ দিনের মধ্যে সড়ক সংস্কার করা না হলে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দেন বক্তারা।