চুয়াডাঙ্গায় ধর্ষণের অভিযোগে খাইরুল ইসলাম (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। গত বছরের সেপ্টেম্বরে আসামি খাইরুল সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীর বাবা এ বিষয়ে মামলা করেন। আদালত খাইরুলকে দোষী সাব্যস্ত করেছেন।