পাহাড়ের মানুষের সুখ-দুঃখের চিত্রগুলো দেয়ালে গ্রাফিতি এঁকে প্রকাশ করছেন শিক্ষার্থীরা। দেয়াল লিখনের মাধ্যমে রাঙ্গামাটি শহরকে রাঙিয়েছেন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের হ্যাপির মোড় ও বনরূপার প্রধান সড়কের পাশে গ্রাফিতি আঁকেন পাহাড়ি শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা পাহাড়ে বসবাসরত মানুষের জীবনধারা চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলেন।