ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীতে যাওয়ার পর ডায়ারিয়ার কারণে অসুস্থ হয়ে পড়লে আজ বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, সাবেক এ মন্ত্রীর শরীর এখনো স্থিতিশীল নয়। তিনি বেশ গুরুতর ডায়ারিয়ায় ভুগছেন। তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ভর্তির পর থেকে তাকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজন আইসিইউতে নেয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া কামরুল ইসলামের চিকিৎসার জন্য অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে িএকটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।