বরিশালে বাটা মাছের ২০ লাখ রেণু ও পোনা পাচারের সময় জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। গতকাল সকালে বাবুগঞ্জের আগরপুর স্টিল ব্রিজ থেকে পিকআপ ভর্তি পোনাগুলো জব্দ করা হয়। জব্দকৃত পোনা জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানান বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।