কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ইব্রাহীম আলী আবির (৮) ও তাবাসসুম (৯) মামাতো-ফুফাতো ভাই-বোন।

জানা গেছে, সকালে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ফুলকুমার নদে মাছ ধরতে গিয়ে তারা ডুবে যায়।