দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন মডেল মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার ভাইবোন ছড়া বাজারে নির্মাণকাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।










