ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’ ১৫০ সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে নতুন পোশাক দিয়েছে। গতকাল বিকালে জেলা শহরের মুস্তারী কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজ খান মিলন, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল মুস্তারী, প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এসএম শাহ পরাণসহ সদস্যরা।