বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা আয়োজন করা হয়েছে। গতকাল মেলার নবম দিনে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে এ লড়াই শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে আসা ২২টি ষাঁড় প্রতিযোগিতায় অংশ নেয়। ১৫ এপ্রিল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। আগামী ২৯ এপ্রিল মেলা শেষ হবে।