জয়পুরহাট সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জয়পুরহাট পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি লোকমান হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নূরুল ইসলাম তালুকদার এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক আসম মোক্তাদির তিতাস, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান জুলফিকার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রেজাউর রাজী চৌধুরী স্বপন।