বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানীর সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চারশতাধিক দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির রিজিওনাল হেড ও বগুড়া শাখা প্রধান মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় শাখার অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।










