বরিশালের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সাহেবের চর-কাচিরচর সেতুর উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। গতকাল সেতুটি উদ্বোধন করার কথা ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তবে তিনি আসার আগেই উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেলে হামলার ঘটনা ঘটে। এ সময় সেতুর নামফলকও ভেঙে দেয়া হয়।