বরিশাল সরকারি নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় কলেজের তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। তারা জানান, শিক্ষার মানোন্নয়নে মে মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষক বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালান। এ ঘটনায় তারা অভিযুক্ত তিন শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করেছেন।
ক্লাস বর্জন
বরিশাল সরকারি নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা।
বরিশাল সরকারি নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা।










