ঝিনাইদহে দুই হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। সঙ্গে বিনামূল্যে ওষুধও দেয়া হয়েছে তাদের। গতকাল সকালে পাগলাকানাই ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করেন চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএর সভাপতি ডা. মুন্সি মো. রেজা সেকেন্দার, রাবেয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানাসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা। রাবেয়া হাসপাতালের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন বক্ষ্যব্যাধি, মা ও শিশু রোগ, শিশুবিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, গাইনি ও সার্জারি বিশেষজ্ঞ সাত চিকিৎসক স্বাস্থ্যসেবা দেন। সকাল ৯টা থেকে শুরু 

হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে পাগলাকানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই হাজার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করে। পরামর্শ ছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ইজিসি পরীক্ষা শেষে ওষুধ বিতরণ করা হয়।