নড়াইলে দুই সপ্তাহব্যাপী এসএম সুলতান মেলার দ্বিতীয় দিনে গতকাল নারী-পুরুষের লাঠিখেলা প্রদর্শন ও কলা গাছে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে এ গ্রামীণ খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান প্রমুখ। বণিক বার্তা প্রতিনিধি, নড়াইল