মানিকগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল দুপুরে প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ২৫ জন, সাটুরিয়ায় ২৬, হরিরামপুরে ২৫, ঘিওরে ২৫, সিঙ্গাইরে ৩০, শিবালয়ে ২৬, দৌলতপুরে ২৫ এবং মানিকগঞ্জ পৌরসভায় ২০ জনকে এককালীন অনুদানের চেক দেয়া হয়। এছাড়া ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৩৯০ জনের ব্যাংক হিসাব নম্বরে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
আর্থিক সহায়তা
মানিকগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
মানিকগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।










