যাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
(ঢাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হল কুইজ ক্লাব। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) ঘোষিত হয়
ক্লাবে সংক্ষিপ্ত কমিটি। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি কুইজ ক্লাবের সভাপতি রিমন আল মাহদী
ও সাধারণ সম্পাদক শোয়াইব রহমান।
ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন
আয়শা রেজোয়ানা নূর ও সাধারণ সম্পাদক জেইসান বকুল রিয়া। ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে
রয়েছেন ইসরাত জাহান নিঝুম, ফাহমিদা আক্তার জয়রিয়া, মনিরা খাতুন, আয়িশা তারান্নুম প্রিয়ন্তি,
শারমিন খাতুন, সাদিয়া আফরিন, সুমাইয়া খাতুন প্রমুখ।
ক্লাবকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা
করেন সাধারণ সম্পাদক জেইসান বকুল রিয়া।
বণিক বার্তাকে তিনি বলেন, আমাদের লক্ষ্য
এখন ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া। সামনেই একটি কুইজ ইভেন্টের আয়োজন করা হবে। জুনিয়রদের
কাছে ক্লাবকে জনপ্রিয় করে তোলা, তাদের জ্ঞান চর্চার অন্যতম মাধ্যম হিসেবে বঙ্গমাতা
হল কুইজ ক্লাব সব সময় কাজ করে যাবে।










