চুয়াডাঙ্গায় ১১ দিন তাপমাত্রা সহনীয় থাকার পর আবারো বাড়তে শুরু করেছে। গতকাল বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।