বরিশালে নির্দিষ্ট কিছু সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্যাডেলচালিত রিকশা শ্রমিকরা। গতকাল বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিক্ষোভ করেন তারা। রিকশাচালকরা বলেন, প্যাডেল রিকশা নগরের ইতিহাস ঐতিহ্য বহন করে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার কারণে সদর রোডে প্যাডেল রিকশা চালানো অসম্ভব হয়ে পড়েছে। দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশায় অহরহ দুর্ঘটনাও ঘটছে।