কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়া সদর উপজেলায় ১ হাজার ৪৬০ কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ। প্রত্যেক কৃষককে ব্রি-৪৯ জাতের ধানবীজ পাঁচ কেজি, ডিএপি ১০ কেজি ও ১০ কেজি পটাশ সার দেয়া হয়।