বান্দরবানে শেখ কামাল ‘২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এর চট্টগ্রাম বিভাগীয় কারাতে  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শহরের একটি হোটেলে এ আয়োজন সম্পন্ন হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আট জেলার ১৬৫ প্রতিযোগী বিভিন্ন ওজন শ্রেণীর একাধিক ইভেন্টে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. আমিনুর রহমান। প্রধান সমন্বয়ক ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।