নাটোরের সিংড়ায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে তৈরিকৃত আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আব্দুল্লাহ নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।
সেনা বাহিনীর নাটোর ক্যাম্পের মিডিয়া সেল জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে সিংড়া উপজেলার বামিহাল বাজারের একটি মোটর গ্যারেজে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। এসময় গ্যারেজের ভেতরে গোপনে গড়ে ওঠা অস্ত্র কারখানার সন্ধান পায় সেনা সদস্যরা। পরে সেখান তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম ও কাঁচামালসহ আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়।
আব্দুল্লাহ পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার বকুল হোসেনের ছেলে। পরে অস্ত্রসহ আব্দুল্লাহকে সিংড়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর।










