বরগুনায় ইন্টার্ন ভাতার দাবিতে কর্মবিরতি পালন করেছেন ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ সদস্যরা। গতকাল কর্মবিরতি ছাড়াও দুই শতাধিক ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ সদস্যের অংশগ্রহণে বরগুনা প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা লাগাতার কর্মবিরতি পালনেরও ঘোষণা দেন।