আউশ আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ঝিনাইদহে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল এগুলো বিতরণ করা হয়। সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আউশবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।