ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম-কে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী তাঁকে ৩ বছরের জন্য এই নিয়োগ প্রদান করেন। 

ড. আবদুর রহিম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিরও একজন সদস্য।