যৌন হয়রানি, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে সচেতনতামূলক সভা হয়েছে। গতকাল বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন তিনি।