সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী গতকাল উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার চালু রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, জন্মাষ্টমী উপলক্ষে দেশে সরকারি ছুটি রয়েছে। ফলে হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। যার কারণে সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানি-বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি কাটিয়ে মঙ্গলবার সকাল থেকে পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।










