রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছাদের এক কোণে থাকা কাঠ, খড়কুটো, কাগজ-বোর্ডসহ নাট্যকলার পুরনো সরঞ্জাম ছিল। কেউ জ্বলন্ত সিগারেট ফেলে যাওয়ার কারণে অথবা ছাদের ওপর রাখা কাচে সূর্যের আলোর প্রতিফলন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অগ্নিকাণ্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।










