সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ছয় মামলায় জামিন দেয়া হয়েছে। জামিননামা দাখিল করার পর তিনি মুক্তি পান।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মুক্তি পাওয়ার পর তিনি একটি পাজেরো গাড়িতে করে আদালত এলাকা ত্যাগ করেন।

সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন শাহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার নিজের গাড়িতে করে তিনি চলে গেছেন। অসুস্থতার কারণে তিনি একটি হাসপাতালে ভর্তি হবেন।