দেশের ১৪ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। এ তালিকায় রয়েছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জ।

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে রদবদলের বিষয়টি জানানো হয়। 

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর একজনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।