করোনায় আক্রান্ত হয়ে যশোর বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর (৭৮) মারা গেছেন (ইন্না..রাজিউন)। শনিবার বেলা ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলী আকবর স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে আব্দুর রহমান কিনা তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
আলী আকবর যশোর শহরের খালধার রোড এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি যশোর বাস মালিক সমিতির নেতৃত্ব দিচ্ছিলেন। এছাড়া তিনি যশোর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক, যশোর ইনসটিটিউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
ছেলে জানান, কুরবানির ঈদের সময় তার বাবা করোনা আক্রান্ত হন। এরপর তাকে ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।










