বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিবের শ্রী বিক্রম মিস্রি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের এক ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র সচিব দুদেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করে ডা. শপিকুর রহমানকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন। ডা. শফিকুর রহমান দুদেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরো শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।










