পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের জেলে বাদল হোসেন মাঝির জালে ৩৩ কেজি ওজনের একটি সোনালি হাইতি ভোল মাছ ধরা পড়েছে। মৎস্য ব্যবসায়ী রাজা শেখ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাদল মাঝি পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে মাছটি নিয়ে আসেন। গভীর সমুদ্রে বাদল মাঝির জালে আটকা পড়া এ মাছটি দুষ্প্রাপ্য হওয়ায় ব্যাপক দরদাম চলছে। মৎস্য কর্মকর্তা কামরুল  ইসলামের ভাষ্য, এটা পোয়াজাতীয় সামুদ্রিক মাছ। এ মাছের বায়ুথলির ব্যাপক চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে। এর দামও চড়া।