যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের অজানা অধ্যায়ের মনোমুগ্ধকর গল্প শোনালেন প্রখ্যাত ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘বঙ্গবন্ধু চেয়ার’
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
গতকাল যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’
শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধু সবসময় যে তিনটি শিক্ষামূলক গল্প বলতেন, সেটা তিনি ব্যাখ্যা করে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ড. সৈয়দ আনোয়ার হোসেনের সহধর্মিণী ড. শওকত আরা হোসেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ।










