বরিশালে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সার্কিট হাউজে তিন দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুখ ওয়াসিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে সাংবাদিকতার আলোড়ন মফস্বল থেকেই শুরু হয়েছিল। ঢাকার চেয়ে মফস্বলের সাংবাদিকরা অনেকাংশে স্বাধীন।’